শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের সুবিধার্থে কোডিং সিস্টেম চালুসহ ৯ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, শাবিপ্রবি শাখা।